জাপান স্মার্টফোন আইন করেছে মোবাইল আসক্তি কমাতে
জাপান স্মার্টফোন আইন, আধুনিক জীবনে স্মার্টফোন ছাড়া চলা কষ্টকর হলেও এর অতিরিক্ত ব্যবহার ভয়াবহ আসক্তির রূপ নিচ্ছে। এই আসক্তি থেকে মুক্তি দিতে অভিনব উদ্যোগ নিয়েছে জাপানের টোয়োয়াকে শহর। শহর কর্তৃপক্ষ স্মার্টফোন ব্যবহারে আইন আনতে যাচ্ছে, যেখানে দিনে সর্বোচ্চ দুই ঘণ্টা ব্যবহার করার সুপারিশ থাকবে।
জাপান স্মার্টফোন আইন
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, আইনটি অনুমোদন পেলে আগামী অক্টোবরেই কার্যকর হতে পারে। টোয়োয়াকে শহরের প্রায় ৬৯ হাজার বাসিন্দা এ আইনের আওতায় থাকবেন। আরও পড়ুন

মানসিক স্বাস্থ্য রক্ষার উদ্যোগ
গবেষণা বলছে, স্মার্টফোনের অনিয়ন্ত্রিত ব্যবহার শারীরিক ব্যথা, উদ্বেগ, বিষণ্ণতা এবং সামাজিক দূরত্ব তৈরি করছে। শহরের মেয়র মাসাফুমি কোকি জানিয়েছেন—
“এটি বাধ্যতামূলক আইন নয়। বরং পরিবারগুলোকে উৎসাহিত করার জন্যই উদ্যোগটি নেওয়া হচ্ছে। মানুষ যেন ভেবে দেখে, তারা দিনে কত সময় স্মার্টফোনে নষ্ট করছে।”
আইন মানতে বাধ্য করা হবে না
আইনে শাস্তির কোনো বিধান রাখা হয়নি। অর্থাৎ, এটি কার্যকর করা হলেও মানুষকে বাধ্য করা হবে না। তবে প্রশাসন চায়—
- রাত ৯টার পর শিক্ষার্থীরা যেন স্মার্টফোন ব্যবহার না করে।
- কাজ, পড়াশোনা, রান্না, ব্যায়াম, অনলাইন শিক্ষা বা ই-স্পোর্টসের সময় এ সীমাবদ্ধতা প্রযোজ্য হবে না। বিস্তারিত
কেন দরকার আইন?
টোয়োয়াকে প্রশাসনের তথ্য অনুযায়ী, অনেক শিক্ষার্থী স্কুলে স্মার্টফোন ছাড়া যেতে চায় না। অন্যদিকে, অনেক প্রাপ্তবয়স্ক রাত জেগে ফোন ব্যবহার করছেন, যার কারণে পরিবারে সময় দেওয়া কমে যাচ্ছে।








