হটলাইনঃ +৮৮০ ৯৬১৩ ০০০ ২০০ |
রবিবার, জুন ২১, ২০২৬
- বিজ্ঞাপন-spot_img
Homeইসলাম ও জীবনঅমুসলিমদের মসজিদে প্রবেশ: ইসলামিক দৃষ্টিকোণ ও শরীয়তের বিধান
spot_img

অমুসলিমদের মসজিদে প্রবেশ: ইসলামিক দৃষ্টিকোণ ও শরীয়তের বিধান

সমাজে একটি প্রচলিত ধারণা রয়েছে যে, অমুসলিমরা মসজিদে প্রবেশ করতে পারে না। বাস্তবে এই ধারণা পুরোপুরি সঠিক নয়। ইসলামী শরীয়ত অনুযায়ী, মসজিদের আদব ও পবিত্রতা বজায় রেখে অমুসলিমরাও মসজিদে প্রবেশ করতে পারে, বিশেষ করে যখন তা দাওয়াতি বা শিক্ষামূলক উদ্দেশ্যে হয়।

নবী করিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সময়েও দেখা যায়, অমুসলিম প্রতিনিধিরা মসজিদে এসে তাঁর সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করতেন। তিনি তাঁদের সম্মান করতেন, বসার জায়গা দিতেন, এমনকি অনেক সময় তাঁদের মসজিদে অবস্থানের সুযোগও করে দিতেন।

হাদিসে অমুসলিমদের মসজিদে প্রবেশের উদাহরণ

উসমান ইবনে আবিল আস (রা.) বর্ণনা করেন:

“যখন ছাকীফ গোত্রের প্রতিনিধিদল নবীজীর কাছে আসে, তিনি তাঁদের মসজিদে থাকার ব্যবস্থা করেন, যাতে তাঁদের অন্তর নরম হয়।”
(সুনানে আবু দাউদ, হাদিস ৩০২০)

এই হাদিস প্রমাণ করে যে, নবীজী (সা.) নিজেই অমুসলিমদের মসজিদে থাকার অনুমতি দিয়েছেন। তাঁর উদ্দেশ্য ছিল, তাঁদের হৃদয়ে ইসলামের প্রতি কোমলতা ও আগ্রহ সৃষ্টি করা।

চার ইমামের মতামত

ইসলামী ফিকহের চারটি প্রধান মাজহাবেই বিষয়টি নিয়ে ব্যাখ্যা আছে:

  1. হানাফি মাজহাব:
    অমুসলিমরা প্রয়োজনীয় ক্ষেত্রে মুসলমানদের অনুমতি নিয়ে মসজিদে প্রবেশ করতে পারে।
  2. ইমাম শাফেয়ি (রহ.):
    অমুসলিমরা মসজিদুল হারাম ছাড়া অন্য সব মসজিদে প্রবেশ করতে পারে।
  3. ইমাম আহমদ (রহ.):
    হেরেম শরিফে প্রবেশ নিষিদ্ধ, তবে অন্য মসজিদে প্রবেশ বৈধ।
  4. ইমাম মালেক (রহ.):
    তিনি অমুসলিমদের কোনো মসজিদেই প্রবেশ বৈধ মনে করেননি, কারণ তাঁর মতে, মসজিদুল হারাম সব মসজিদের কেন্দ্র।

এখানে দেখা যায়, বেশিরভাগ আলেম অমুসলিমদের সাধারণ মসজিদে প্রবেশের অনুমতি দিয়েছেন, শর্ত হলো, যেন তারা কোনো অসম্মানজনক আচরণ না করে এবং মসজিদের পবিত্রতা বজায় রাখে।

ইসলামের সহনশীল দৃষ্টিভঙ্গি

ইসলাম ধর্ম সবসময় শান্তি, সম্মান ও সহনশীলতার শিক্ষা দেয়। নবী করিম (সা.)-এর জীবনচরিতেও দেখা যায়, তিনি কখনো অমুসলিমদের প্রতি বৈরী আচরণ করেননি। বরং তিনি দাওয়াত ও আলোচনার মাধ্যমে মানুষকে ইসলামের সৌন্দর্য দেখিয়েছেন।

আল্লামা রশিদ রেজা (রহ.) বলেন:

“নবীজীর যুগে অমুসলিমরা মসজিদে এসে তাঁর সঙ্গে দেখা করত। তাঁদের ‘অপবিত্র’ বলা হয়নি কিংবা তাঁদের সঙ্গে সাক্ষাতের পর মসজিদ ধৌত করার কথাও বলা হয়নি।”
(তাফসিরে মানার, ১/২৪২)

এ থেকে বোঝা যায়, ইসলাম মানবিক সম্পর্ক ও জ্ঞান বিনিময়ে কোনো বাধা দেয় না। বরং মসজিদে এসে অমুসলিমরা ইসলামের আদর্শ দেখলে তা তাদের হৃদয়ে ইতিবাচক প্রভাব ফেলে।

কোন মসজিদে প্রবেশ নিষিদ্ধ?

শুধুমাত্র মসজিদুল হারাম (মক্কার কাবা শরিফ) এবং হারাম এলাকার মসজিদগুলোতে অমুসলিমদের প্রবেশ নিষিদ্ধ, এ বিষয়ে আলেমদের মধ্যে ঐকমত্য আছে।

আল্লাহ তায়ালা বলেছেন:

“হে মুমিনগণ! মুশরিকরা অপবিত্র, তাই তারা এই বছরের পর থেকে মসজিদুল হারামে প্রবেশ করতে পারবে না।”
(সূরা আত-তাওবা, আয়াত ২৮)

এই আয়াতের নির্দেশ কেবল মসজিদুল হারামের জন্য, অন্য কোনো মসজিদের জন্য নয়।

অমুসলিমদের মসজিদে প্রবেশে কোনো সাধারণ নিষেধ নেই। তারা মসজিদের পবিত্রতা ও শৃঙ্খলা বজায় রেখে প্রবেশ করতে পারে। দাওয়াতি উদ্দেশ্যে বা ইসলামের শিক্ষা নেওয়ার জন্য এটি বরং উৎসাহিত করা উচিত।

ইসলাম এমন এক ধর্ম, যা ভালোবাসা ও জ্ঞানের মাধ্যমে মানুষের হৃদয় জয় করে। তাই অমুসলিমদের প্রতি আচরণেও সেই উদারতা বজায় রাখা জরুরি।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন-spot_img

সর্বাধিক জনপ্রিয়

- বিজ্ঞাপন-spot_img

সাম্প্রতিক মন্তব্য

- বিজ্ঞাপন-spot_img
error: Content is protected !!