হটলাইনঃ +৮৮০ ৯৬১৩ ০০০ ২০০ |
রবিবার, জুন ২১, ২০২৬
- বিজ্ঞাপন-spot_img
Homeখেলাধুলারিয়াল-বার্সা ফাইনাল আজ: জেদ্দায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি দুই চিরশত্রু
spot_img

রিয়াল-বার্সা ফাইনাল আজ: জেদ্দায় শিরোপার লড়াইয়ে মুখোমুখি দুই চিরশত্রু

বিশ্ব ফুটবলের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচ ‘এল ক্লাসিকো’ আবারও দরজায় কড়া নাড়ছে। আজ রাতে সৌদি আরবের জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ বনাম বার্সেলোনা। ২০২৬ সালের এটিই প্রথম এল ক্লাসিকো। সারা বিশ্বের কোটি কোটি ফুটবল ভক্তের চোখ এখন কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামের দিকে।

গত বছরের ফাইনালে রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা উৎসব করেছিল বার্সেলোনা। তবে তার আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে রিয়াল মাদ্রিদ বার্সাকে হারিয়ে ট্রফি জিতেছিল। আজকের ম্যাচটি তাই রিয়ালের জন্য বদলা নেওয়ার এবং বার্সার জন্য শিরোপা ধরে রাখার লড়াই। বাংলাদেশ সময় আজ রাত ১টায় শুরু হবে এই হাইভোল্টেজ ম্যাচটি।

এমবাপ্পে কি ফাইনালে খেলছেন?

সেমিফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়ে ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। তবে সেই ম্যাচে দলের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে চোটের কারণে খেলতে পারেননি। রিয়াল সমর্থকদের জন্য সুখবর হলো, ফাইনালের আগে এমবাপ্পে সৌদি আরবে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তবে তিনি মূল একাদশে থাকবেন কি না, তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে।

কোচ আলোনসোর সতর্কবার্তা

এমবাপ্পেকে খেলানো নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না রিয়ালের কোচ জাবি আলোনসো। তিনি সংবাদ সম্মেলনে জানিয়েছেন, “আমরা কোচিং স্টাফ, ডাক্তার ও খেলোয়াড়ের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা মোটেও আত্মঘাতী হব না। অনুশীলনের পর তার শারীরিক অবস্থা দেখে বোঝা যাবে সে শুরু থেকে খেলতে পারবে, নাকি বদলি হিসেবে নামবে।”

বার্সেলোনার অবিশ্বাস্য ফর্ম এবং পরিসংখ্যান

পরিসংখ্যানের বিচারে এবারের এল ক্লাসিকোতে বার্সেলোনা কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে। রিয়ালের বিপক্ষে শেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতেই জয় পেয়েছে কাতালানরা। যদিও সর্বশেষ দেখায় রিয়াল মাদ্রিদ জিতেছিল, কিন্তু এরপর থেকে ঘরোয়া লিগে আর কোনো ম্যাচ হারেনি বার্সেলোনা।

হ্যান্সি ফ্লিকের অধীনে বার্সেলোনা এখন উড়ছে। সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯টি ম্যাচ জিতেছে তারা। দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। গতবারের মতো এবারও রিয়ালকে হারিয়ে বছরের প্রথম শিরোপা ঘরে তুলতে চায় তারা।

রিয়ালের সামনে প্রতিশোধের সুযোগ

অন্যদিকে রিয়াল মাদ্রিদ সব সময়ই ফাইনালের দল। গত বছর ফাইনালে হারের ক্ষত এখনো লস ব্লাংকোদের মনে দগদগে। তারা চায় ২০২৪ সালের সেই সোনালি স্মৃতি ফিরিয়ে আনতে। অ্যাতলেতিকোকে হারানোর পর দলের মনোবল বেশ শক্ত। এমবাপ্পে যদি মাঠে নামতে পারেন, তবে রিয়ালের আক্রমণভাগ বার্সার রক্ষণকে কঠিন পরীক্ষার মুখে ফেলবে।


আজকের রাতটি ফুটবল প্রেমীদের জন্য হতে যাচ্ছে এক নির্ঘুম রাত। এক দিকে বার্সেলোনার ছন্দে থাকা ফুটবল, অন্যদিকে রিয়াল মাদ্রিদের হার না মানা মানসিকতা সব মিলিয়ে জেদ্দার বুকে আজ আগুনের ফুলকি ছড়াবে তাতে কোনো সন্দেহ নেই।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন-spot_img

সর্বাধিক জনপ্রিয়

- বিজ্ঞাপন-spot_img

সাম্প্রতিক মন্তব্য

- বিজ্ঞাপন-spot_img
error: Content is protected !!