হটলাইনঃ +৮৮০ ৯৬১৩ ০০০ ২০০ |
সোমবার, জুন ২২, ২০২৬
- বিজ্ঞাপন-spot_img
Homeক্যারিয়ারএসএসসি পাসে ওয়ালটনে চাকরির সুযোগ: ফিল্ড অফিসার পদে নিয়োগ পাবে ৫০ জন
spot_img

এসএসসি পাসে ওয়ালটনে চাকরির সুযোগ: ফিল্ড অফিসার পদে নিয়োগ পাবে ৫০ জন

বেকার যুবকদের জন্য দারুণ সুখবর নিয়ে এলো দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের ‘হোম অ্যাপ্লায়েন্স প্রোডাক্টস’ বিভাগের জন্য জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাত্র এসএসসি পাসেই এই পদে আবেদনের সুযোগ মিলছে।

পদের নাম ও কাজের বিবরণ

ওয়ালটন মূলত ‘ফিল্ড অফিসার’ পদে লোকবল নিয়োগ দেবে। এই পদের জন্য মোট ৫০ জন কর্মঠ তরুণকে বেছে নেওয়া হবে। এটি একটি ফুল টাইম বা পূর্ণকালীন চাকরি। নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জেলায় কাজ করার মানসিকতা থাকতে হবে। মূলত ফিল্ড পর্যায়ে পণ্য বিক্রি ও বিপণন সংক্রান্ত কাজ করতে হবে নিয়োগপ্রাপ্তদের।

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত

এই পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে ন্যূনতম এসএসসি বা সমমান পাস হতে হবে।

  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে ১ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়স: প্রার্থীর বয়স ২২ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
  • প্রার্থীর ধরন: শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

বেতন ও সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্তদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। তবে দেশের অন্যতম বড় এই কোম্পানিনে দক্ষ কর্মীদের জন্য আকর্ষণীয় সুযোগ-সুবিধা ও ভালো ক্যারিয়ার গড়ার ব্যবস্থা রয়েছে।

আবেদন প্রক্রিয়া ও শেষ সময়

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। ওয়ালটনের নিজস্ব নিয়োগ পোর্টাল বা বিডিজবস-এর মাধ্যমে এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। ঘরে বসেই আপনি আপনার সিভি জমা দিতে পারবেন।

তবে হাতে কিন্তু একদমই সময় নেই। 

আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি ২০২৬

আবেদন প্রক্রিয়া: আগ্রহীরা এখানে ক্লিক করে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি আবেদন করতে পারবেন।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন-spot_img

সর্বাধিক জনপ্রিয়

- বিজ্ঞাপন-spot_img

সাম্প্রতিক মন্তব্য

- বিজ্ঞাপন-spot_img
error: Content is protected !!