হটলাইনঃ +৮৮০ ৯৬১৩ ০০০ ২০০ |
Tuesday, September 22, 2026
- বিজ্ঞাপন-spot_img
Homeজাতীয়তারেক রহমানের খুলনা সফর: সোমবার দুই জেলায় বিশাল নির্বাচনী জনসভা
spot_img

তারেক রহমানের খুলনা সফর: সোমবার দুই জেলায় বিশাল নির্বাচনী জনসভা

দীর্ঘ দুই দশক পর রাজপথে সরাসরি উপস্থিত হয়ে নেতা-কর্মীদের মাঝে নতুন আশার আলো ছড়াচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা বিভাগ সফরে আসছেন তিনি। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এদিন তিনি খুলনা ও যশোরে পৃথক দুটি বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

খুলনার খালিশপুরে প্রথম জনসভা

সফরের শুরুতে সোমবার সকালে খুলনায় পৌঁছাবেন তারেক রহমান। দলীয় সূত্রমতে, দুপুর ১২টায় নগরীর খালিশপুর প্রভাতী হাইস্কুল মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি ভাষণ দেবেন। এই জনসভাকে ঘিরে খুলনা মহানগর ও জেলা বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রায় ২২ বছর পর তারেক রহমানের সরাসরি আগমনকে কেন্দ্র করে গোটা খুলনা শহর ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে।

যশোরে প্রথম আগমন ও প্রস্তুতি

খুলনার কর্মসূচি শেষ করে তারেক রহমান যশোরের উদ্দেশে রওনা দেবেন। দুপুর ১টায় যশোর শহরতলীর উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অপর এক নির্বাচনী সমাবেশে তিনি যোগ দেবেন। যশোরে এটাই তারেক রহমানের প্রথম রাজনৈতিক সফর হওয়ায় জেলা বিএনপি ব্যাপক প্রস্তুুত গ্রহণ করেছে।

যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, এই জনসভায় শুধু যশোর নয়, পাশের জেলা মাগুরা, ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া ও নড়াইল থেকেও লাখ লাখ নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

জনদুর্ভোগ এড়াতে শহরের বাইরে সমাবেশ

শহরের ভেতরে বড় মাঠের অভাব এবং সাধারণ মানুষের চলাচলের দুর্ভোগের কথা চিন্তা করে সমাবেশটি শহরের মূল কেন্দ্রের বাইরে উপশহর ডিগ্রি কলেজ মাঠে আয়োজন করা হয়েছে। বিএনপি নেতাদের দাবি, এই জনসভা জনসমুদ্রে পরিণত হবে এবং কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে।

নেতা-কর্মীদের মাঝে চাঙ্গা ভাব

তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিএনপির রাজনীতিতে এক নতুন প্রাণের সঞ্চার হয়েছে। স্থানীয় নেতাদের মতে, ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে এই সফর ভোটারদের মাঝে ধানের শীষের পক্ষে ব্যাপক জোয়ার তৈরি করবে। যশোরের জনসভা শেষ করে বিকেলেই তারেক রহমানের ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন-spot_img

সর্বাধিক জনপ্রিয়

- বিজ্ঞাপন-spot_img

সাম্প্রতিক মন্তব্য

- বিজ্ঞাপন-spot_img
error: Content is protected !!