হটলাইনঃ +৮৮০ ৯৬১৩ ০০০ ২০০ |
রবিবার, জুন ২১, ২০২৬
- বিজ্ঞাপন-spot_img
Homeলাইফ স্টাইলবিনোদনশ্রদ্ধা কাপুরের নতুন প্রেম, নাম জড়াল রাহুল মোদির সঙ্গে
spot_img

শ্রদ্ধা কাপুরের নতুন প্রেম, নাম জড়াল রাহুল মোদির সঙ্গে

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর বরাবরই প্রেমের কারণে আলোচনায় থেকেছেন। ফটোগ্রাফার রোহন শ্রেষ্ঠা, অভিনেতা আদিত্য রায় কাপুর কিংবা নির্মাতা ফারহান আখতারের সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও সেগুলো এখন অতীত। এবার শ্রদ্ধা কাপুরের নতুন প্রেম হিসেবে আলোচনায় এসেছেন চিত্রনাট্যকার ও সহকারী পরিচালক রাহুল মোদি


ইনস্টাগ্রাম পোস্টেই মিলল ইঙ্গিত

বৃহস্পতিবার রাতে ইনস্টাগ্রামে একটি ছোট ভিডিও পোস্ট করেন শ্রদ্ধা। ভিডিওতে দেখা যায়, তিনি মিষ্টি সুরে ক্যামেরার পেছনের ব্যক্তিকে ধমক দিচ্ছেন। ক্যাপশনে লেখেন— “এমন কাউকে খুঁজে নাও, যে তোমার দুষ্টুমি সহ্য করবে।”

সবচেয়ে বড় বিষয়, সেই পোস্টে তিনি ট্যাগ করেছেন রাহুল মোদিকে। ভক্তদের আর বুঝতে বাকি নেই, শ্রদ্ধা আসলে কাকে ইঙ্গিত করছেন।


‘তু ঝুঠি ম্যায় মাক্কার’-এর সেট থেকেই শুরু ঘনিষ্ঠতা

শ্রদ্ধার হিট চলচ্চিত্র ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’-এর লেখক রাহুল মোদি। শুটিং সেট থেকেই তাদের মধ্যে বন্ধুত্ব গাঢ় হতে থাকে। এরপর থেকে পার্টি, বিয়ে কিংবা অবকাশ— প্রায় সবখানেই একসঙ্গে দেখা গেছে এই জুটিকে।


ভক্তদের অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার

যদিও এতদিন প্রেমের কথা স্বীকার করেননি শ্রদ্ধা বা রাহুল, তবে ইনস্টাগ্রাম পোস্টেই যেন দিলেন সিলমোহর। এখন ভক্তদের কেবল একটাই প্রত্যাশা— কবে আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্ক ঘোষণা করবেন তারা।


আরও খবরঃ

১) রাজধানীতে সাত দিনের রহস্য-ঘেরা আবহাওয়া পূর্বাভাস
২) পাকিস্তানি খেলোয়াড়ের থ্রো লাগল আম্পায়ারের মাথায়, ম্যাচে নাটকীয়তা

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন-spot_img

সর্বাধিক জনপ্রিয়

- বিজ্ঞাপন-spot_img

সাম্প্রতিক মন্তব্য

- বিজ্ঞাপন-spot_img
error: Content is protected !!