হটলাইনঃ +৮৮০ ৯৬১৩ ০০০ ২০০ |
রবিবার, জুন ২১, ২০২৬
- বিজ্ঞাপন-spot_img
Homeখেলাধুলাপাকিস্তানি খেলোয়াড়ের থ্রো লাগল আম্পায়ারের মাথায়, ম্যাচে নাটকীয়তা
spot_img

পাকিস্তানি খেলোয়াড়ের থ্রো লাগল আম্পায়ারের মাথায়, ম্যাচে নাটকীয়তা

এশিয়া কাপ ২০২৫-এ পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ম্যাচটি শুরু হয়েছিল নাটকীয়তায়। ভারত-পাকিস্তান ম্যাচের হাত না মেলানোর বিতর্কের প্রেক্ষাপটে পাকিস্তান দল ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের ওপর ক্ষুব্ধ ছিল, ম্যাচে নাটকীয়তা । যদিও পাইক্রফট ক্ষমা চেয়ে নেন, পাকিস্তান দল এক ঘণ্টা দেরিতে মাঠে নামেন।

ম্যাচে নাটকীয়তা

ম্যাচ চলাকালে পাকিস্তান-আরব আমিরাতের ইনিংসের ষষ্ঠ ওভারে ঘটনাটি ঘটে। পাকিস্তানের উইকেটকিপার মোহাম্মদ হারিস বোলার সাইম আইয়ুব-কে বল ছুঁড়ে দিতে গেলে লক্ষ্যভ্রষ্ট হয়ে সেটি আম্পায়ার রুচিরা পল্লিয়াগুরুগে-এর বাঁ কানের পেছনে লেগে যায়। আঘাতের সঙ্গে সঙ্গে পল্লিয়াগুরুগে নিজের কানে চাপ দেন এবং কিছুক্ষণ খেলা থেমে যায়।

পাকিস্তান দলের খেলোয়াড়রা সঙ্গে সঙ্গে আম্পায়ারের দিকে এগিয়ে যান এবং ফিজিও ডাকা হয়। প্রাথমিক চিকিৎসার পরও “কনকাশন” সতর্কতার কারণে পল্লিয়াগুরুগে এই ম্যাচে আর আম্পায়ারিং করেননি। তাঁর জায়গায় দায়িত্ব নেন চতুর্থ আম্পায়ার বাংলাদেশি গাজী সোহেল

এই ঘটনার পরও পাকিস্তান দল ৪১ রানে আমিরাতকে হারিয়ে সুপার ফোরে জায়গা করে নিয়েছে। ‘এ’ গ্রুপ থেকে ভারতের সেরা চারে জায়গা করা নিশ্চিত হয়েছে, যার ফলে ২১ সেপ্টেম্বর আবার মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ক্রিকেট প্রেমীদের জন্য অপেক্ষা নতুন নাটক এবং উত্তেজনার।


আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন-spot_img

সর্বাধিক জনপ্রিয়

- বিজ্ঞাপন-spot_img

সাম্প্রতিক মন্তব্য

- বিজ্ঞাপন-spot_img
error: Content is protected !!