হটলাইনঃ +৮৮০ ৯৬১৩ ০০০ ২০০ |
Wednesday, August 5, 2026
- বিজ্ঞাপন-spot_img
Homeজাতীয়নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বাড়ি ভাড়া না দেওয়ার নির্দেশনা
spot_img

নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বাড়ি ভাড়া না দেওয়ার নির্দেশনা

চট্টগ্রামের কর্ণফুলীতে অটোরিকশায় মাইকিং করে ঘোষণা দেওয়া হয়। ঘোষণায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের কাউকে বাড়ি ভাড়া না দেওয়ার নির্দেশনা দেয়া হয়।

তবে পুলিশের দাবি, তারা কখনোই এমন নির্দেশ দেয়নি। বিষয়টি ভুলভাবে প্রচার হয়েছিল এবং পরে তা সংশোধন করা হয়।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে বাড়ি ভাড়া না দেওয়ার নির্দেশনা এই ঘটনা। ভিডিওতে দেখা যায়, লুঙ্গি ও জার্সি পরা এক যুবক মাইকিং করছেন।

তিনি বলেন, অপরিচিত ভাড়াটিয়া বা সঠিক কাগজপত্র ছাড়া কাউকে যেন বাড়ি ভাড়া না দেওয়া হয়। একইসঙ্গে নিষিদ্ধ সংগঠনের কাউকেও ভাড়া না দিতে বলেন তিনি।

এছাড়া তিনি সতর্ক করেন, নির্দেশনা অমান্য হলে বাড়ির মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ঘোষণার শেষ অংশে পুলিশের নাম ব্যবহার করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাইকিং করা যুবকের নাম পারভেজ। তবে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে এই ঘটনায় সাধারণ ভাড়াটিয়ারা আতঙ্কিত হয়ে পড়েন। অনেকের আশঙ্কা, প্রশাসনের নামে ভবিষ্যতে তাদের ওপর চাপ সৃষ্টি হতে পারে।

কর্ণফুলী থানার অপারেশন অফিসার মিজানুর রহমান বলেন, সিটিজেন ফোরামের বৈঠকে ভাড়াটিয়াদের যাচাইয়ের কথা বলা হয়েছিল। তবে ঘোষক মাইকিংয়ের সময় অতিরিক্ত মন্তব্য করেছেন।

অন্যদিকে কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, আমরা কখনোই এ ধরনের নির্দেশ দিইনি। বিষয়টি ভুলভাবে প্রচার হয়েছে এবং পরে তা সংশোধন করা হয়।


আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন-spot_img

সর্বাধিক জনপ্রিয়

- বিজ্ঞাপন-spot_img

সাম্প্রতিক মন্তব্য

- বিজ্ঞাপন-spot_img
error: Content is protected !!