বাংলাদেশে আধুনিক টোল সংগ্রহ ব্যবস্থার যাত্রা শুরু হলো পদ্মা সেতুতে। পদ্মা সেতুতে স্বয়ংক্রিয় টোল আদায় সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে চালু হয়েছে নন-স্টপ ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেমে। এর ফলে গাড়ি থামানো ছাড়াই নির্দিষ্ট লেন ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে টোল প্রদান করে সেতু পার হওয়া যাবে।
পদ্মা সেতুতে স্বয়ংক্রিয় টোল আদায়
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইটিসি সিস্টেম ব্যবহার করতে হলে প্রথমে ট্রাস্ট ব্যাংকের TAP অ্যাপ-এ গিয়ে “D-Toll” অপশনে গাড়ি রেজিস্ট্রেশন ও রিচার্জ করতে হবে। এরপর পদ্মা সেতুর RFID বুথে একবারের জন্য ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

প্রক্রিয়া শেষ হলে ব্যবহারকারীরা ন্যূনতম ৩০ কিমি/ঘণ্টা গতিতে ইটিসি লেন দিয়ে পার হতে পারবেন এবং স্বয়ংক্রিয়ভাবে তাদের অ্যাকাউন্ট থেকে টোল কেটে নেওয়া হবে। ভবিষ্যতে TAP ছাড়াও অন্যান্য ফাইন্যান্সিয়াল অ্যাপ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে এটুআই বর্তমানে কাজ করছে।
আরও খবরঃ
১) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দূরদর্শী নেতৃত্ব








