হটলাইনঃ +৮৮০ ৯৬১৩ ০০০ ২০০ |
Wednesday, August 5, 2026
- বিজ্ঞাপন-spot_img
Homeসাফল্যের গল্পএক বছরের সাফল্যগাঁথা: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দূরদর্শী নেতৃত্ব
spot_img

এক বছরের সাফল্যগাঁথা: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দূরদর্শী নেতৃত্ব

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম যোগদানের পর থেকে বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও আধুনিকায়ন। তাঁর দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্ব একদিকে যেমন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমকে করেছে গতিশীল, অন্যদিকে আন্তর্জাতিক সহযোগিতা ও কর্মসংস্থানমূলক কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বহুগুণে বৃদ্ধি করেছে।

গত এক বছরে (১৫ সেপ্টেম্বর ২০২৪ – ১৪ সেপ্টেম্বর ২০২৫) তাঁর নেতৃত্বে অর্জিত উল্লেখযোগ্য কার্যক্রমগুলো হলো—
শৃঙ্খলা ও প্রশাসনিক স্বচ্ছতা: সার্টিফিকেট জালিয়াতি ও আর্থিক অনিয়ম প্রতিরোধে কার্যকর ব্যবস্থা, নকলমুক্ত পরীক্ষা গ্রহণ, দ্রুত ফল প্রকাশ এবং ই-টেন্ডারিং প্রবর্তনের মাধ্যমে আর্থিক স্বচ্ছতা নিশ্চিত হয়েছে। স্থগিত গৃহঋণ পুনর্বহাল ও বাস্তবায়ন পদক্ষেপ শিক্ষক–কর্মকর্তাদের মধ্যে আস্থা ফিরিয়ে এনেছে।

অবকাঠামো ও আঞ্চলিক সম্প্রসারণ: পাইকগাছা ও শরণখোলা স্থবির উপ-আঞ্চলিক কেন্দ্র সচলকরণ, মেহেরপুরে জমি প্রাপ্তি, ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও যশোর আঞ্চলিক কেন্দ্রের অসমাপ্ত কাজ সমাপ্ত হয়েছে। এছাড়া ১২টি উপ-আঞ্চলিক কেন্দ্রের জমি অধিগ্রহণ প্রক্রিয়া চলমান।ঢাকার উত্তরায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস তৈরির লক্ষ্যে প্রস্তাবিত প্রকল্পের প্লটের আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।যা শীঘ্রই বাস্তবায়নের পথে।

যুব উন্নয়ন ও কর্মসংস্থান: EARN Project-এর মাধ্যমে এক লক্ষ NEET যুবকের কর্মসংস্থান সহায়তা, HEAT Project-এ শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি, Blended TVET বাস্তবায়ন এবং বিশ্বব্যাংকের সহযোগিতায় SSC (কারিগরি) প্রোগ্রাম চালু হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়।

শিক্ষার্থীবান্ধব উদ্যোগ: প্রবাসী শিক্ষার্থীদের জন্য সৌদি আরব, কাতার, দুবাই, ইতালি ও দক্ষিণ কোরিয়ায় পরীক্ষা ও টিউটরিং, তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য ফি মওকুফ ও নিরাপদ আশ্রয়, শিক্ষার্থী সেবার উন্নয়নে একাধিক কর্মশালা আয়োজন করা হয়েছে।

আন্তর্জাতিক সহযোগিতা: নাইজেরিয়া, আফগানিস্তান, চীনসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একাডেমিক সহযোগিতা; ভারত, নেপাল ও চীনের আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ; বিদেশে প্রবাসী শিক্ষার্থীদের জন্য পরীক্ষা ও টিউটরিং সুবিধা নিশ্চিতকরণ উল্লেখযোগ্য সাফল্য।
গবেষণা ও একাডেমিক অগ্রগতি: এমফিল ও পিএইচডি গবেষকদের জন্য কর্মশালা, “রিসার্চ ক্যাম্পিং-২০২৫”, কৃষি গবেষণা ইনস্টিটিউটের সঙ্গে যৌথ সেমিনারসহ গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

প্রশাসনিক ও সাংগঠনিক পদক্ষেপ: আধুনিক অফিস ব্যবস্থাপনা, মিডিয়া সেন্টারের আধুনিকায়ন, “শিক্ষা চ্যানেল” সম্প্রচার, মেধাস্বত্ব অধিকার রক্ষায় প্রশিক্ষণ, পরিচ্ছন্নতা ও নিরাপদ গাড়ি চালনার উপর হাতে-কলমে প্রশিক্ষণ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সক্ষমতা বাড়িয়েছে। “BAC Standards, BNQF and OBE Curriculum” শীর্ষক সেমিনার। “হিসাব, নিরীক্ষা ও আর্থিক ব্যবস্থাপনা” বিষয়ক প্রশিক্ষণ। বাউবি ও ইউনিসেফ-এর যৌথ প্রকল্পের ওপর যুব সম্পৃক্ততা ও দক্ষতা উন্নয়ন বিষয়ে ইউনিসেফ-এর সাথে সমন্বিত কৌশলগত সভা।

জাতীয় ও সাংস্কৃতিক কার্যক্রম: ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন, মহান বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারি ও পহেলা বৈশাখ বর্ণাঢ্য উদযাপন, প্রথমবারের মতো অমর একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণ এবং প্রতিষ্ঠাতা উপাচার্য ড. এম. শমশের আলীকে প্রফেসর ইমেরিটাস উপাধিতে ভূষণ বিশেষ তাৎপর্য বহন করে।

জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ: ‘জুলাই গণঅভ্যুত্থানে’আত্মোৎসর্গকারী শহিদদের স্মরণে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ “জুলাই জাগরণী” বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েই প্রথম স্থাপন করা হয়।

জাতীয় ও আন্তর্জাতিক সমঝোতা: NSDA, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়, বিপসট ও সোনালী ব্যাংকের সঙ্গে বিভিন্ন সমঝোতা ও চুক্তি স্বাক্ষর হয়েছে।

মানবিক উদ্যোগ: মাননীয় উপাচার্যের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সঙ্গে বৈঠক, নকল প্রবণতা রোধে কঠোর ব্যবস্থা এবং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা ও সুনাগরিক তৈরির প্রচেষ্টা প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখা দিয়েছে। এছাড়াও উপাচার্য ৭৫ বছর বয়সে বিএ পাস কৃষক সাদেক আলীকে সংবর্ধনা প্রদান করেন। যা ইতোমধ্যে দেশব্যাপী প্রশংসা কুড়িয়েছে এবং সর্বসাধারণের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ ও অনুপ্রেরণা সৃষ্টি হয়েছে।

আন্তর্জাতিক সংস্থার সদস্য নির্বাচিত: বাউবি উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইউকে চ্যারিটি কমিশন-এর আওতাধীন এসিইউ (ACU) ট্রাস্টি বোর্ডের সদস্য নির্বাচিত হন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এর এসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজ কাউন্সিল-এর সদস্য পদ লাভ।

অধ্যাপক ড. এ. বি. এম. ওবায়দুল ইসলামের প্রজ্ঞাময় নেতৃত্বে গত এক বছরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আধুনিক, শিক্ষার্থী-বান্ধব ও আন্তর্জাতিক সহযোগিতামুখী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল কর্মময় জীবনের জন্য মাননীয় উপাচার্য মহোদয়কে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা বিশ্বাস করি, তাঁর দিকনির্দেশনায় বাউবি আরও এগিয়ে যাবে সমৃদ্ধির পথে।

(মোঃ জাহাঙ্গীর হোসেন পাইক)
যুগ্ম-পরিচালক, তথ্য ও গণসংযোগ বিভাগ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন-spot_img

সর্বাধিক জনপ্রিয়

- বিজ্ঞাপন-spot_img

সাম্প্রতিক মন্তব্য

- বিজ্ঞাপন-spot_img
error: Content is protected !!