হটলাইনঃ +৮৮০ ৯৬১৩ ০০০ ২০০ |
রবিবার, জুন ২৮, ২০২৬
- বিজ্ঞাপন-spot_img
Homeব্যবসা ও শিল্পতেলের দাম কমছে, জরুরি বৈঠকে বসছে ওপেক প্লাস
spot_img

তেলের দাম কমছে, জরুরি বৈঠকে বসছে ওপেক প্লাস

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমছে ব্যারেলপ্রতি ৬৫-৭০ ডলারে নেমে এসেছে। এ বছর দাম কমেছে প্রায় ১২ শতাংশ। ফলে উৎপাদন বাড়ানো হবে নাকি বর্তমান মাত্রায় রাখা হবে—তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, ‘ভলান্টারি এইট’ বা ভি-৮ নামে পরিচিত সৌদি আরব, রাশিয়া, ইরাক, ইউএই, কুয়েত, কাজাখস্তান, আলজেরিয়া ও ওমানের প্রতিনিধিরা রোববার (৭ সেপ্টেম্বর) বৈঠকে বসছে।

সাম্প্রতিক বছরগুলোতে ওপেক ও তার মিত্ররা প্রতিদিন প্রায় ৬০ লাখ ব্যারেল উৎপাদন কমিয়েছে। তবে এ বছরের এপ্রিলে ভি-৮ দেশগুলো বাজারের অংশীদারিত্ব পুনরুদ্ধারের লক্ষ্যে উৎপাদন বাড়ানো শুরু করেছে।

বিশ্লেষকরা বলছেন, বছরের শেষ প্রান্তিকে সাধারণত চাহিদা কম থাকে। উৎপাদন না বাড়ালেও উদ্বৃত্ত সরবরাহ তেলের দামের ওপর চাপ সৃষ্টি করবে। বাজারে গুঞ্জন উঠেছে, অক্টোবরের জন্য নতুন কোটা সমন্বয় হতে পারে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং যুক্তরাষ্ট্র-রাশিয়ার উত্তেজনা পরিস্থিতিকে আরও জটিল করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় দেশগুলোকে রাশিয়ার তেল কেনা বন্ধের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ভারতকে শুল্ক বাড়িয়ে চাপের মুখে ফেলেছেন।

বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার রপ্তানি সীমিত হলে ওপেক প্লাসের জন্য বাজারে সুযোগ বাড়বে। তবে ইউক্রেন যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়ার উচ্চ তেলের দাম ধরে রাখা প্রয়োজন হওয়ায় তাদের পক্ষে উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া কঠিন হবে।


আরও খবরঃ

১) বাংলালিংক VoWiFi

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন-spot_img

সর্বাধিক জনপ্রিয়

- বিজ্ঞাপন-spot_img

সাম্প্রতিক মন্তব্য

- বিজ্ঞাপন-spot_img
error: Content is protected !!