হটলাইনঃ +৮৮০ ৯৬১৩ ০০০ ২০০ |
রবিবার, জুন ২১, ২০২৬
- বিজ্ঞাপন-spot_img
Homeজাতীয়এনসিপিকে শাপলা প্রতীক দিচ্ছে না নির্বাচন কমিশন: ইসি সচিবের স্পষ্ট ঘোষণা
spot_img

এনসিপিকে শাপলা প্রতীক দিচ্ছে না নির্বাচন কমিশন: ইসি সচিবের স্পষ্ট ঘোষণা

এনসিপির অনড় অবস্থান: শাপলা ছাড়া অন্য প্রতীক নয়

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাপলা প্রতীক চাইলে তা পাওয়ার সুযোগ নেই বলে স্পষ্ট করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তবে কি শাপলা প্রতীক বাদ?

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান ইসি সচিব। তিনি বলেন, “এনসিপি শাপলা প্রতীক পাচ্ছে না, কারণ ১১৫টি অনুমোদিত প্রতীকের তালিকায় শাপলা নেই। নিয়ম অনুযায়ী শুধুমাত্র তালিকাভুক্ত প্রতীকই দলগুলো পাবে।”

শাপলা প্রতীক বাদ?

এর আগে সোমবার এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)-এর সঙ্গে দেখা করে শাপলা প্রতীক বরাদ্দের দাবি জানান। সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে তিনি জানান, তাদের দল শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা—এই তিনটির বাইরে কোনো প্রতীক নেবে না।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা প্রতীকের বিষয়ে অনড়। ষড়যন্ত্রের খবর পেলেও আমাদের নির্বাচনী প্রতীক অবশ্যই শাপলা পরিবারভুক্ত হতে হবে।”

তবে ইসি সচিব আজ পুনরায় স্পষ্ট করে জানান, শাপলা প্রতীক না থাকায় তা বরাদ্দ দেওয়া সম্ভব নয়।

নির্বাচন কমিশনের পরবর্তী কার্যক্রম

ইসি সচিব আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৮ সেপ্টেম্বর থেকে রাজনৈতিক দল, সুশীল সমাজ, শিক্ষাবিদ, নারী নেত্রী, সাংবাদিকসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে সংলাপ শুরু হবে। পাশাপাশি রাজনৈতিক দলের নিবন্ধনের নথি পর্যালোচনার কাজও শেষ পর্যায়ে রয়েছে।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন-spot_img

সর্বাধিক জনপ্রিয়

- বিজ্ঞাপন-spot_img

সাম্প্রতিক মন্তব্য

- বিজ্ঞাপন-spot_img
error: Content is protected !!