স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নির্বাচনে নৌ ও বিমানবাহিনীও কাজ করবে, সোমবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
নির্বাচনে নৌ ও বিমানবাহিনীও কাজ করবে
তিনি বলেন, “নির্বাচনের সময় আইন-শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিট একযোগে কাজ করবে। এর মধ্যে নৌ ও বিমানবাহিনীর সদস্যরাও থাকবেন।”
নুরুল হক নুরের ওপর হামলার প্রসঙ্গে তিনি বলেন, “এটি একটি দুঃখজনক ঘটনা। সরকার চায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।” আরও দেখুন…

সাদাপাথর লুট ও দুদকের প্রতিবেদন প্রসঙ্গে তিনি আরও বলেন, “দুদক একটি সরকারি প্রতিষ্ঠান। তাদের দেওয়া প্রতিবেদন খতিয়ে দেখা হচ্ছে। যদি সেটি সত্য প্রমাণিত হয়, তবে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর মিথ্যা হলে দুদকের সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”
এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা সকাল ১০টায় বিজিবি সিলেট সেক্টর সদরদপ্তর এবং সিলেট পুলিশ লাইন পরিদর্শন করেন। বিকেলে সিলেট ক্যান্টনমেন্ট পরিদর্শন শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে।








