ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ ও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশসহ সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া স্থগিত করেছেন হাইকোর্ট।
ডাকসু নির্বাচন স্থগিত
সোমবার (১ সেপ্টেম্বর) এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। আরও দেখুন…

উল্লেখ্য, ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ৯ সেপ্টেম্বর। নির্বাচনে অংশ নিতে ইতোমধ্যে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও গণতান্ত্রিক ছাত্রসংসদ নিজ নিজ প্যানেল ঘোষণা করেছে। বামপন্থী ছাত্রসংগঠনগুলো দুটি প্যানেল দিয়েছে। পূর্ণ ও আংশিক মিলিয়ে মোট প্যানেলের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১০টি।
এই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে ব্যাপক আলোচনার সৃষ্টি হলেও হাইকোর্টের এই আদেশে পুরো প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত হলো।








