চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উত্তর জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক, বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী হাজি এম এ কাসেমের সহধর্মিণী খোরশেদা আকতার চৌধুরী (৬৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শনিবার (৯ মে) রাতে রাজধানীর ঢাকায় নিজ মেয়ের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানাজা ও দাফন
পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, মরহুমার জানাজা আগামীকাল ১২ মে (মঙ্গলবার) সকাল ১০টায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৪ নম্বর ধুম ইউনিয়নের পৈতৃক নিবাস নুর আহমেদ সওদাগর বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাজা নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
গভীর শোক প্রকাশ
খোরশেদা আকতার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সাবেক সংসদ সদস্য গোলাম আকবর খন্দকার। এক শোকবার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মরহুমার মৃত্যুতে মিরসরাইয়ের স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর পরিবার মরহুমার বিদেহী আত্মার শান্তির জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।








