হটলাইনঃ +৮৮০ ৯৬১৩ ০০০ ২০০ |
Monday, July 20, 2026
- বিজ্ঞাপন-spot_img
Homeআর্ন্তজাতিকগাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা: ২৪ নৌযান এখনও পথে, আটক ২০০ মানবাধিকার কর্মী
spot_img

গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা: ২৪ নৌযান এখনও পথে, আটক ২০০ মানবাধিকার কর্মী

গাজায় সহায়তা পাঠাতে বৈশ্বিক ফ্লোটিলা, ইসরায়েলের বাধা সত্ত্বেও এগোচ্ছে নৌযান

গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের যাত্রা এখনও অব্যাহত রয়েছে। ৪০টির বেশি নৌযানের এই মানবিক ত্রাণ বহরের অন্তত ২৪টি বর্তমানে ইসরায়েলি বাহিনীর হস্তক্ষেপ ছাড়াই গাজার দিকে অগ্রসর হচ্ছে। বৃহস্পতিবার ফ্লোটিলার লাইভ ট্র্যাকার এ তথ্য জানিয়েছে।

প্রকাশিত তথ্যে বলা হয়, চলমান নৌযানগুলোর মধ্যে ‘মিকেনো’ নামের একটি জাহাজ ইতোমধ্যেই গাজার আঞ্চলিক জলসীমার কাছাকাছি অবস্থান করছে। তবে সেটি ইসরায়েলি বাহিনী আটক করেছে কিনা তা এখনো নিশ্চিত নয়। অন্যদিকে বাকি ২৩টি নৌযান গাজা উপকূল থেকে প্রায় ৫০ থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে।

এর আগে বুধবার রাতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩টি নৌযানকে ভূমধ্যসাগরে আটকে দেয় ইসরায়েলি নৌবাহিনী। এসময় ৩৭ দেশের ২০০ জনের বেশি অধিকারকর্মীকে আটক করা হয়। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন স্পেনের ৩০ জন, ইতালির ২২ জন, তুরস্কের ২১ জন, মালয়েশিয়ার ১২ জন এবং আরও অনেকে।

এছাড়া ফ্লোটিলায় অংশ নেওয়া সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গকেও আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আটক করা নৌযানগুলো নিরাপদে একটি বন্দরে নেওয়া হচ্ছে এবং সবাই সুস্থ আছেন।

আটক হওয়া নৌযানগুলোর মধ্যে রয়েছে দেইর ইয়াসিন, হিউগা, স্পেক্টার, আদারা, আলমা, সিরিয়াস, আরোরা ও গ্রান্ডি ব্লু। যদিও ইসরায়েলি পক্ষ বলছে আটটি নৌযান থামানো হয়েছে, রয়টার্সের খবরে ১৩টির কথা উল্লেখ করা হয়েছে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলা হচ্ছে গাজায় অবরোধ ভেঙে মানবিক ত্রাণ পৌঁছে দেওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ। এই নৌবহরে প্রায় ৪৪টি দেশের ৫০০ জনের বেশি মানুষ অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা।

বহরের যাত্রা শুরু হয় গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে। পরে ১৩ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে তিউনিসিয়া ও ইতালির সিসিলি দ্বীপ থেকে আরও কয়েকটি নৌযান এতে যুক্ত হয়।

আন্তর্জাতিক মহল এই উদ্যোগকে “মানবিক সহায়তার জন্য এক সাহসী বৈশ্বিক পদক্ষেপ” বলে অভিহিত করছে, তবে ইসরায়েল বলছে এটি নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।

ফ্লোটিলার লাইভ ট্র্যাকার দেখুন

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন-spot_img

সর্বাধিক জনপ্রিয়

- বিজ্ঞাপন-spot_img

সাম্প্রতিক মন্তব্য

- বিজ্ঞাপন-spot_img
error: Content is protected !!