বেতন-ভাতার দাবিতে ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের কয়েকশ শ্রমিক রাজধানীর কুড়িলে সড়কে শ্রমিকদের সড়ক অবরোধ । এতে কুড়িল থেকে বাড্ডা এবং বাড্ডা থেকে কুড়িলের দিকে যান চলাচল বন্ধ রয়েছে।
শ্রমিকদের সড়ক অবরোধ
ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে জানানো হয়েছে, প্রায় ৫০০–৬০০ শ্রমিক এই অবরোধ করেছেন। এ ছাড়া এয়ারপোর্ট রোডে ঢাকা-উত্তরা-ময়মনসিংহ হাইওয়ের উভয় দিকেও প্রায় ২০০ শ্রমিক রাস্তা বন্ধ রেখেছেন।

ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, “শ্রমিকদের সঙ্গে গার্মেন্টস কর্তৃপক্ষের বেতন-ভাতার বিষয়ে ঝামেলা চলছিল। গতকাল শ্রমিকদের পাওনা দিতে বলা হয়েছিল। মালিকপক্ষ তা দিতে পারেনি। এজন্য আজ তারা কুড়িল ও বিমানবন্দর এলাকায় সড়ক অবরোধ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। কিন্তু বর্তমানে যান চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়নি।”
শ্রমিকদের এই কর্মসূচি রাজধানীর গুরুত্বপূর্ণ রুটগুলোর যান চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি করেছে।








