হটলাইনঃ +৮৮০ ৯৬১৩ ০০০ ২০০ |
রবিবার, জুন ২১, ২০২৬
- বিজ্ঞাপন-spot_img
Homeজাতীয়ভারতে আটক ১৫ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর
spot_img

ভারতে আটক ১৫ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর

ভারতের পশ্চিমবঙ্গের হাকিমপুর সীমান্ত থেকে আটক ১৫ বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। গতকাল রবিরাব (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে সাতটার দিকে সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে আটক ১৫ বাংলাদেশীকে ফেরত দিল ভারত, পতাকা বৈঠকের পর তাঁদের হস্তান্তর করা হয়।

হস্তান্তর হওয়া ব্যক্তিদের মধ্যে ৪ জন শিশু, ৪ জন নারী ও ৭ জন পুরুষ রয়েছেন। তাঁরা দীর্ঘদিন ধরে ভারতে শ্রমিক হিসেবে কাজ করেছিলেন। সম্প্রতি ভারত সরকার বাংলাদেশীদের দেশে ফেরার জন্য প্রচারণা চালায়। এরপর তাঁরা গত শনিবার সকালে আমুদিয়া বিএসএফ ক্যাম্পে আত্মসমর্পণ করেন।

তলুইগাছা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আবুল কাশেম জানান, পতাকা বৈঠকে বিএসএফের পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোম্পানি কমান্ডার বিকাশ কুমার। বৈঠকের পর বিএসএফ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশীদের বিজিবির কাছে হস্তান্তর করে। পরে রাত ১০টার দিকে তাঁদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিমুল হক বলেন, আটক ব্যক্তিদের যাচাই–বাছাই চলছে। সব প্রক্রিয়া শেষে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আটক এক ব্যক্তি জানান, জীবিকার জন্য তাঁরা ভারতে কাজ করেছিলেন। তবে সরকারের প্রচারণার পর দেশে ফেরার সিদ্ধান্ত নেন।

স্থানীয়রা জানান, সাতক্ষীরা সীমান্তে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। এই যে ১৫ বাংলাদেশীকে ফেরত দিল ভারত ফলে বিজিবি ও বিএসএফের সমন্বিত উদ্যোগে এখন আটক ব্যক্তিদের দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন-spot_img

সর্বাধিক জনপ্রিয়

- বিজ্ঞাপন-spot_img

সাম্প্রতিক মন্তব্য

- বিজ্ঞাপন-spot_img
error: Content is protected !!