দেশের শীর্ষস্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (BRAC NGO) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থার ফিল্ড অপারেশন, চাইল্ড প্রটেকশন ও এইচসিএমপি বিভাগে ডেপুটি প্রজেক্ট ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
আবেদনের সময়সীমা
আবেদন শুরু হয়েছে ১ অক্টোবর ২০২৫ থেকে এবং চলবে আগামী ৭ অক্টোবর ২০২৫ পর্যন্ত। প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের তথ্য
- প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক (BRAC)
- পদের নাম: ডেপুটি প্রজেক্ট ম্যানেজার
- বিভাগ: ফিল্ড অপারেশন, চাইল্ড প্রটেকশন, এইচসিএমপি
- পদসংখ্যা: নির্ধারিত নয়
- চাকরির ধরন: চুক্তিভিত্তিক (কন্ট্রাক্ট)
- প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই আবেদনযোগ্য
- কর্মক্ষেত্র: অফিস ভিত্তিক
- কর্মস্থল: কক্সবাজার (সদর, রামু, টেকনাফ, উখিয়া)
- বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদনের যোগ্যতা
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি
- অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা
- অন্যান্য দক্ষতা: এনজিও বা উন্নয়ন সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক
ব্র্যাক এনজিওতে চাকরির সুযোগ-সুবিধা
- মাসিক বেতনের পাশাপাশি
- মোবাইল বিল, চিকিৎসা ভাতা
- সাপ্তাহিক শুক্র-শনিবার ছুটি
- দুটি উৎসব বোনাস
- স্বাস্থ্য ও জীবন বিমা
- মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি
- স্বাস্থ্য ও সুস্থতা সুবিধা
- এবং সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা
ব্র্যাক এনজিওতে চাকরির আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ব্র্যাকের অফিশিয়াল ওয়েবসাইটে (https://www.brac.net) প্রবেশ করে বিজ্ঞপ্তিটি বিস্তারিত দেখতে এবং আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ০৭ অক্টোবর ২০২৫








