হটলাইনঃ +৮৮০ ৯৬১৩ ০০০ ২০০ |
সোমবার, জুন ২২, ২০২৬
- বিজ্ঞাপন-spot_img
Homeজাতীয়সাত কলেজ শিক্ষকদের মানববন্ধন: প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় কাঠামোর বিরুদ্ধে ইউজিসির সামনে প্রতিবাদ
spot_img

সাত কলেজ শিক্ষকদের মানববন্ধন: প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় কাঠামোর বিরুদ্ধে ইউজিসির সামনে প্রতিবাদ

প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় কাঠামোর বিরুদ্ধে শিক্ষকদের আশঙ্কা

ঢাকার সাতটি সরকারি কলেজের শিক্ষকরা প্রস্তাবিত নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামোর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। সাত কলেজ শিক্ষকদের মানববন্ধন, আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সামনে কয়েকশ শিক্ষক এই মানববন্ধনে অংশ নেন।

তাঁদের অভিযোগ, নতুন কাঠামোয় পৃথক বিশ্ববিদ্যালয় করা হলে শিক্ষা ব্যবস্থা ক্ষতির মুখে পড়বে। শিক্ষার্থীর সংখ্যা কমে উচ্চশিক্ষা সংকোচন হবে, আর নারী শিক্ষা বিশেষভাবে বাধাগ্রস্ত হবে। ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা কলেজে মেয়েদের সুযোগ সীমিত হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শিক্ষকেরা।

মানববন্ধনে তাঁরা জানান, প্রস্তাবিত কাঠামোয় শিক্ষকদের পদ সংকুচিত হওয়ার ঝুঁকি রয়েছে। দেড় হাজারের বেশি পদ বিলুপ্ত হতে পারে। আগে জগন্নাথ কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সময়ও একই সংকট তৈরি হয়েছিল।

শিক্ষকেরা বিকল্প প্রস্তাব দিয়েছেন—নতুন বিশ্ববিদ্যালয় থাকুক, তবে সাত কলেজকে পৃথক ক্যাম্পাস হিসেবে অধিভুক্ত করা হোক। এতে ঐতিহ্য রক্ষা পাবে, শিক্ষক-শিক্ষার্থীদের স্বার্থও অক্ষুণ্ন থাকবে।

ইডেন মহিলা কলেজের অধ্যাপক মাহফিল আরা বেগম বলেন, তাঁরা বিশ্ববিদ্যালয় করতে আপত্তি করছেন না, তবে অধিভুক্তমূলক কাঠামো ছাড়া অন্য কোনো সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়।

কর্মসূচিতে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা সংহতি জানান। মানববন্ধন শেষে ইউজিসির চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দেওয়ার কথা রয়েছে।


আরও খবরঃ

১) বর্ধিত মেয়াদের আগে জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি চূড়ান্ত করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন-spot_img

সর্বাধিক জনপ্রিয়

- বিজ্ঞাপন-spot_img

সাম্প্রতিক মন্তব্য

- বিজ্ঞাপন-spot_img
error: Content is protected !!