হটলাইনঃ +৮৮০ ৯৬১৩ ০০০ ২০০ |
Monday, August 10, 2026
- বিজ্ঞাপন-spot_img
Homeআবহাওয়াঢাকার আকাশে মেঘের ছায়া, তবুও বাড়ছে তাপমাত্রা
spot_img

ঢাকার আকাশে মেঘের ছায়া, তবুও বাড়ছে তাপমাত্রা

আজ ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল থেকে ঢাকায় কোনো বৃষ্টি হয়নি, আর আগামী ৬ ঘণ্টায়ও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

দুপুর ১২টার পর্যবেক্ষণ অনুযায়ী, ঢাকার তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৬২ শতাংশ। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫ ডিগ্রি সেলসিয়াস

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন-spot_img

সর্বাধিক জনপ্রিয়

- বিজ্ঞাপন-spot_img

সাম্প্রতিক মন্তব্য

- বিজ্ঞাপন-spot_img
error: Content is protected !!