বিকল্প সোর্স লাইন নির্মাণকাজের জন্য আজ শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) সিলেটের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবে না, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১, এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের বিকল্প সোর্স লাইন নির্মাণকাজের জন্য নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এর ফলে শেখঘাট উপকেন্দ্রের আওতাধীন পুলিশ লাইনস, ভাতালিয়া, লালাদিঘীর পাড়, নবাব রোড ফিডার, পশ্চিম শেখঘাট, নবীন আবাসিক এলাকা, ভাঙ্গাটিকর, ইগুলাল রোড, কুয়ারপাড়, লামাবাজার, বিলপাড়, শেখঘাট সরকারি কলোনি এলাকায় বিদ্যুৎ থাকবে না।
এছাড়াও লামাবাজার পুলিশ ফাঁড়ি, ওসমানী মেডিকেল রোড, কাজলশাহ, মুন্সিপাড়া, মধুশহীদ, রিকাবী বাজার, দরগা মহল্লা, শাপলার গলি, উদ্দ্যম আবাসিক এলাকা, নয়াপাড়া, দক্ষিণ কাজলশাহ, ইসকন মন্দির, সৌরভ আবাসিক এলাকা, বর্ণমালা পয়েন্ট, মনিপুরী বস্তি, সাগরদিঘীর পাড়, সুরাম আবাসিক এলাকা, প্রেসক্লাব, মীরের ময়দান, কেওয়া পাড়া, ডিজিএফআই অফিস ও এসএমপি এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে বলে জানিয়েছে পিডিবি। সাময়িক এ অসুবিধার জন্য প্রতিষ্ঠানটি দুঃখ প্রকাশ করেছে।








