হটলাইনঃ +৮৮০ ৯৬১৩ ০০০ ২০০ |
রবিবার, জুন ২১, ২০২৬
- বিজ্ঞাপন-spot_img
Homeআবহাওয়াদেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই
spot_img

দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনে দেশের আবহাওয়া পরিস্থিতিতে বড় ধরনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, দেশের অধিকাংশ অঞ্চলে দিনের তাপমাত্রা ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আগামীকালের (মঙ্গলবার) পূর্বাভাস অনুযায়ী একই ধরনের আবহাওয়া পরিস্থিতি বিরাজ করবে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও হালকা বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবারও রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

অবশ্য, বৃষ্টিপাতের প্রবণতা কিছু জায়গায় সামান্য বেড়ে যেতে পারে। নদী ও নদীবন্দর এলাকায় পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং চলাচলের জন্য আবহাওয়া তুলনামূলকভাবে অনুকূল থাকবে।

আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- বিজ্ঞাপন-spot_img

সর্বাধিক জনপ্রিয়

- বিজ্ঞাপন-spot_img

সাম্প্রতিক মন্তব্য

- বিজ্ঞাপন-spot_img
error: Content is protected !!